শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএমারেল্ড অয়েলের আর্থিক প্রতিবেদন সংশোধন
spot_img
spot_img

এমারেল্ড অয়েলের আর্থিক প্রতিবেদন সংশোধন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (২০২২-২০২৩) আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের সংশোধিত তথ্য জানিয়েছে।

সংশোধনের পর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৩৭ পয়সা।

এছাড়াও, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৭৮ পয়সা।

সংশোধনের পর তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি-মার্চ, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দেখিয়েছে ১৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ১৪ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দেখিয়েছে ৫৮ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সা।

এছাড়াও, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮৭ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments