রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ১২ জুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৮.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ৩০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০.৫৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৭১৯টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৯৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪১.৫৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বৃদ্ধি পায় ৬৪ টি, কমে ১১৪ টি এবং অপরিবর্তিত রয় ১৭৬ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.০৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ২৪৪টি শেয়ার ২ লাখ ৬৮ হাজার ২৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৩০ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৯ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৪ শতাংশ বা ১০২.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৪০.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির।আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৬০ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/ এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments