সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যস্বস্তির ছোঁয়া এক চিলতে বারান্দায়
spot_img
spot_img

স্বস্তির ছোঁয়া এক চিলতে বারান্দায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগের মতো বাড়িতে বাড়িতে আর কাঠের নকশা করা কিংবা রেলিংয়ে ঘেরা টানা লম্বা বারান্দা দেখা যায় না । ফ্ল্যাটবাড়িতে থাকে ছোট ছোট বারান্দা। এই এক চিলতে বারান্দাই যেন আলাদা এক পৃথিবী। গ্রীষ্মের পড়ন্ত বিকেল বা সন্ধ্যায় একটু হাওয়া খেতে কিংবা শীতের সকালে মিষ্টি রোদ পোহাতে এই এক চিলতে বারান্দাই ভরসা। এ কারণে ভাড়াবাসা হোক নিজের বাড়ি সবাই চান বাড়ির যে কোনও কোণে এক চিলতে বারান্দা।

আধুনিক ‘ফ্ল্যাট’ কালচারে বারান্দার জায়গা নিয়েছে ব্যালকনি। বারান্দা কিংবা ব্যালকনি যাই বলুন না কেন ঘরের অন্দরমহলের প্রতিটি ঘরের সাজসজ্জার ব্যাপারে যতটা খেয়াল রাখা হয় বারান্দা ঠিক ততটাই অবহেলিত। কিন্তু একটু যত্ন নিলেই পছন্দের এই জায়গাটিতে বসে আপনি স্বস্তিতে নিজের মতো কিছুটা সময় কাটাতে পারবেন।

বারান্দায় ছোট ছোট টবে রঙিন ফুল বা সাধারণ প্ল্যান্ট রাখতে পারেন। পাতাবাহার, মানিপ্ল্যান্ট, বনসাইয়ের মতো এরকম ছোট ছোট গাছ বারান্দায় দেখতে বেশ ভালো লাগে। আজকাল হ্যাঙ্গিং পটেও অনেকে গাছ লাগান। এসব গাছও বারান্দার সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে। চিরাচরিত টবের পরিবর্তে বারান্দা সাজাতে সিরামিক, তামা, পিতল বা মাটির তৈরি টব রাখতে পারেন। বারান্দার গ্রিল বা পিলার বরাবর কোনও লতানো গাছ দিয়ে সাজাতে পারেন। কাগজ বা ম্যাগাজ়িন পড়ার অভ্যাস থাকলে এক কোণে ছোট কাপবোর্ড রাখতে পারেন, তাহলে বারান্দা অনেক পরিপাটি থাকবে। সেখানে বসে একটু চা খেতে খেতে পড়তে পারেন।

বারান্দায় যাতে একটু বসতে পারেন সেই ব্যবস্থা রাখুন। ছোট বারান্দার ক্ষেত্রে বেতের মোড়া বা কাঠের টুল রাখলেই যথেষ্ট। জায়গায় হলে একটা ছোট সেন্টার টেবিলও রাখতে পারেন। বড় ব্যালকনির ক্ষেত্রে সাজটা হবে অন্যরকম। বেতের সোফা বারান্দার ইমেজের সঙ্গে বেশ ভালো মানায়। আয়রন বা কাঠ পছন্দ হলে, তাও রাখতেই পারেন। সঙ্গে রাখুন মাঝারি আকারের একটা সেন্টার টেবিল। আসবাব পছন্দ না হলে বারান্দার চেয়ারে কয়েকটা কুশন কিনে রাখতে পারেন।

একটু উজ্জ্বল বা আধুনিক কুশন কভার দিয়ে সাজালে দেখবেন ব্যালকনির আমেজে বেশ বড়সড় পরিবর্তন এসেছে। যদি বারান্দায় বসে গান শুনতে বা বই পড়তে পছন্দ করেন, সেক্ষেত্রে দেওয়ালজুড়ে কাঠের র‌্যাক বানিয়ে তাতে পছন্দের বই এবং মিউজ়িক সিস্টেমও রাখতে পারেন। যেভাবেই সাজান না কেন, খেয়াল রাখবেন যেন বারান্দার খোলামেলা চরিত্রে কোনও পরিবর্তন না আসে। এক চিলতে বারান্দা জুড়েই যেন স্বস্তির ছোঁয়া থাকে সে বিষয়টি মাথায় রাখুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments