ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৪ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা।

সূত্র জানায়, সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৮৮ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার এবি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-
আমান ফিড, বিবিএস কেবলস, সিটি ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইবনে সিনা, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, ম্যারিকো, এমএল ডাইং, নাভানা সিএনজি, সায়হাম টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, যমুনা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, কনফিডেন্স সিমেন্ট, ডাচ-বাংলা ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচ্যুয়াল ফান্ডের, সামিট এলায়েন্স পোর্ট, শাহজিবাজার পাওয়ার, বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, কে অ্যান্ড কিউ, লিগ্যাসি, ম্যারিকো, পদ্মা অয়েল, রেকিট বেনকিজার, রেনেটার, সী পার্ল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বসুন্ধরা পেপারের, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, সিনোবাংলা, আরএসআরএম স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, মেট্রো স্পিনিং, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ এবং ইন্দো-বাংলা ফার্মা।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments