ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ৬ দশমিক ৭৮ শতাংশ।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৭ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৫৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ২২ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৪ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মাসিটিক্যালস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৪ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফরমুলেশনস, পাওয়ার গ্রীড কোম্পানি, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, আনলিমা ইয়ার্ন ও দেশ গার্মেন্টস লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments