শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশের বিজ্ঞানীদের নিয়ে নতুন সংগঠন ‘বিপিএসএন’
spot_img
spot_img

দেশের বিজ্ঞানীদের নিয়ে নতুন সংগঠন ‘বিপিএসএন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের নিয়ে ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ ডিগ্রিধারী বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাকর্মে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠনের প্রতিষ্ঠা করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

এছাড়া ঢাকার বাইরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকগণ জুম প্লাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনার পর ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন) নামে দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের একটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরবর্তী দুই বছর (২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫) পরিচালনার জন্য ২১-সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে যারা আছেন- সভাপতি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়), সহ সভাপতি ১. অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সহ সভাপতি ২. অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী (উপাচার্য, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি চট্টগ্রাম), সহ সভাপতি ৩. অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সহ সভাপতি ৪. ড. জালাজ ফিরোজ (সাবেক পরিচালক, বাংলা একাডেমি), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাব্বীর আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী (ঢাকা বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. শরীফ আহমদ চৌধুরী (পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন- অধ্যাপক ড. মো. আনসার উদ্দীন (রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. নাছিমা খাতুন (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শামসুন্নাহার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. রফিকুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. এস. এম. হাসান জাকিরুল ইসলাম (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), ড. ফেরদৌস জামান (ইউজিসি), ড. মামুন আল মোস্তফা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. নিবেদিতা রায় (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. আসমা বিনতে ইকবাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজিয়া আরেফা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং শরিফুল ইসলাম (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)। সংবাদ বিজ্ঞপ্তি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments