সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ৩৪৮০ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ৩৮
spot_img
spot_img

দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ৩৪৮০ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ৩৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫০২ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫,৭৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮০ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন। বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭১ হাজার প্রায়। তবে সাড়ে ৪৮ লাখের মতো রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমণ রোগী শনাক্ত হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments