ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঝালকাঠির সুগন্ধায় জ্বালানি তেল বহনকারী জাহাজে বিস্ফোরণে হয়েছে এ ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনকেই শনাক্ত করেছেন তাদের স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক সোমবার সকাল ১০টার দিকে জাহাজ ‘ওটি নন্দিনি-২’-এর নিমজ্জিত অংশ উত্তোলন করে। এ সময় ডুবন্ত কেবিন থেকে জাহাজ মাস্টার রুহুল আমিন খান ও ইঞ্জিন ড্রাইভার মাসুদুর রহমান বেলালের মরদেহ উদ্ধার করা হয়। কোস্টগার্ড বরিশাল জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত হোসেন জানান, ‘দুর্ঘটনার পরের দিন ২ জুলাই বিকেলে আগুনে পোড়া জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যাংকারের গ্রিজার হৃদয় হোসেনের পোড়া মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ নিয়ে মোট তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ থাকা জাহাজের সুকানি আকরাম হোসেনের সন্ধানে কাজ করছি আমরা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘উদ্ধার হওয়া সব মরদেহের পরিচয় মিলেছে। ময়নাতদন্ত শেষে প্রত্যেকের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনি-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিন তলাবিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়।
এর পর থেকে জাহাজের মাস্টার রুহুল আমিন, সুকানি আকরাম হোসেন, ড্রাইভার মাসুদুর রহমান বেলাল ও গ্রিজার মো. হৃদয় নিখোঁজ ছিলেন।
ঘটনার সময় অগ্নিদগ্ধ হন আরও চারজন। তারা হলেন জাহাজের কর্মচারী শাকিল হোসেন, ফরিদুল আলম, ইকবাল হোসেন এবং মাইনুল ইসলাম হৃদয়।
আহতরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments