ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের প্রথম প্রান্তিকেও সমন্বিত ইপিএস ছিল ৭৫ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৫৯ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনান ৯ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১১ টাকা ১ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৯ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ টাকা ৯৫ পয়সা। (সিটি ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে)
ডেইলি শেয়ারবাজার ডটকম
























Recent Comments