রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বাড়ছে: গতিশীলতার ইঙ্গিত
spot_img
spot_img

লেনদেন বাড়ছে: গতিশীলতার ইঙ্গিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০৫ জুলাই, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে অধিকাংশ শেয়ারের দর। আজ দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২২.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.১৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ২ লাখ ৩৪ হাজার ২৬৩টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৫৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিলো ৬ হাজার ৩৩৪.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিলো ১ হাজার ৩৭৪.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০১ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ২ হাজার ১৯৩.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৭৪ টির, কমেছিলো ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ১৪৭ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯০ কোটি ৪০ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০২৪ শতাংশ বা ০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭২৭.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৭২২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮০ লাখ ০৫ হাজার ৪৪৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ২৭৩ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/আই এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments