ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার, ৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এ দিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি আজ ২ কোটি ২ লাখ ২৭ হাজার ৪৬০ টি শেয়ার ৮ হাজার ৩৭৫ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৬ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।
রূপালী ব্যাংকের শেয়ারের দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩০ টাকা ৪০ পয়সা। কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এছাড়া গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।
দিনটিতে গেইনার তালিকায় আরোও রয়েছে অলিম্পিক এক্সেসরিজ, হামিদ ফেব্রিক্স, জেনারেশন নেক্সট, ড্রাগন সয়েটার, খান ব্রাদার্স, ইন্দো-বাংলা এবং আলিফ ম্যানুফ্যাক্চারিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments