মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআবারো সৃজিতের সিনেমায় জয়া
spot_img
spot_img

আবারো সৃজিতের সিনেমায় জয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পূজোতে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দশম অবতার’-এ অভিনয় করতে দেখা যেতে পারে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

জানা যায়, সৃজিতের এই সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা হওয়ায় পরিচালক প্রস্তাব দেন জয়া আহসানকে।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, পরিচালক সৃজিত শুভশ্রীর জায়গায় রুক্মিণী মৈত্রকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রুক্মিণীর সঙ্গে সময় না মেলায় সৃজিত তার সিনেমার জন্য জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করেন। তবে প্রাথমিক ভাবে জয়া এই প্রস্তাবে রাজি হলেও চিত্রনাট্য পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।

সৃজিত মুখোপাধ্যায়ের ২০১৫-তে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’ এবং ২০১৮-তে ‘এক যে ছিল রাজা’তে শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের সিনেমায় আর দেখা যায়নি তাকে। ২০১৯-এ সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও নাকি কাজ করার কথা ছিল জয়ার, তবে ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে সেই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments