রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিটি ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যুর অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি এই বন্ড ছেড়ে বাজার থেকে ৪শ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭২৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-এটি শেয়ারে রূপান্তর অযোগ্য (Non-Convertible) , সুদের হার ভাসমান (Floating Rate) এবং জামানতবিহীন (Unsecured)।

এর কুপন রেট (সুদের হার) হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য এক লাখ টাকা। ন্যুনতম একটি বন্ডে বিনিয়োগ করতে হবে। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ দেওয়া হবে।

মূলত ব্যাসেল-৩ এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে সিটি ব্যাংক, যা তার অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

এই বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। সূত্র: বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments