ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ঢাকার ‘ম্যাজিকেল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন আজ ৬ জুলাই রাতে। বুধবার ৫ জুলাই দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। পরে রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

তিনি বলেন, বাংলার মাটিতে পা রাখতে পেরে গর্বিত এ গায়ক। তিনি আরও বলেন, এ দেশের সংস্কৃতি আমাদের ভেতরে আছে। যতবার আহ্বান পাই ততবারই ভাবি আরও একবার সুযোগ পাই এই মাটিতে পা রাখার। এখানের শহরগুলোতে একটু হেঁটে বেড়াবার।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে পারা তার জন্য সব সময় আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগুলোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। আজ বিকেল ৫টার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments