ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। খেলে যাচ্ছিলেন কেবল ওয়ানডে ও টেস্ট। এবার সেই দুটি থেকেও সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন বাংলাদেম ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় ব্যথিত হয়েছেন দলের অনেক ক্রিকেটার।অনেকে তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেছেন। লিখেছেন পেসার তাসকিন আহমেদও। তিনি জানিয়েছেন আমি তামিমকে মিস করব তামিমকে। পাশাপাশি তামিমের প্রতি কৃতজ্ঞতাও জানান তাসকিন।
ফেসবুকে তাসকিন লিখেন, ‘মাঠে ও মাঠের বাইরে আপনার সঙ্গে জার্নিটা অনেক লম্বা। একসাতের রয়েছে অনেক স্মৃতি আর মুহূর্ত যা কখনোই ভোলা সম্ভব নয়। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ- আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন সেটা অধিনায়ক হিসেবে এবং ভাই হিসেবে। আমরা আপনাকে মিস করবো তামিম ভাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments