ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছেন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে তার জবাবে কোম্পানি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর এভাবে বাড়ছে।
কোম্পানিটির গত ২ জুলাই, ২০২৩ তারিখে শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। এর পর ০৬ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকায় উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
































Recent Comments