ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর মগবাজার দিলু রোডের মোড়ে ককটেল বিস্ফোরণে জাকির হোসেন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের এ ঘটনা ঘটে। এ সময় আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে আহত জাকিরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তার শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে সে এখন শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে হাতিরঝিল থানার পুলিশ তাকে নিয়ে গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments