বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসায় আবেদন
spot_img
spot_img

পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসায় আবেদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আইভ্যাক জানিয়েছে, পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার ১১ জুলাই থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেওয়া যাবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

হাইক‌মিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments