ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার প্রথম দুই সপ্তাহে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। এই অল্প সময়েই যুদ্ধক্ষেত্রে পাঠানো অস্ত্রের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে, ক্ষতিগ্রস্ত যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বেশ কিছু শক্তিশালী পশ্চিমা ট্যাঙ্কে এবং সাঁজোয়া কর্মী বাহক। খবর নিউইয়র্ক টাইমসের।

ক্ষয়ক্ষতির পরিমাণ পরের সপ্তাহগুলোতে অবশ্য ১০ শতাংশে নেমে আসে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, বড় পাল্টা হামলার জন্য প্রয়োজনীয় আরও সৈন্য এবং যুদ্ধাস্ত্র সংরক্ষণ করা হচ্ছে। এখন পরিস্থিতি উন্নতি হয়েছে।
কারণ, কৌশল পরিবর্তন করেছে ইউক্রেন। আর্টিলারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বাহিনীকে পরাস্ত করার দিকে বেশি মনোযোগ দিয়েছে কিয়েভ। এক ইউক্রেনীয় সেনা জানান, আসলে পাল্টা আক্রমণ ধীর হয়ে যাওয়ায়ই ক্ষয়ক্ষতি কমেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায়ও এমন আভাস পাওয়া গেছে। শুক্রবার তিনি বলেন, দেশের দক্ষিণ এবং পূর্বে তাদের পাল্টা আক্রমণ বন্ধ করতে সর্বশক্তি প্রয়োগ করছে রাশিয়া। এর আগে ইউক্রেনের কর্মকর্তারাও স্বীকার করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে বহুলপ্রত্যাশিত পাল্টা হামলা অনেক ধীরগতিতে এগোচ্ছে। যদিও জেলেনস্কি বলেছেন, তাঁর সেনাদের অগ্রগতি প্রশংসার দাবি রাখে।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রথমবার আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। এক টুইট বার্তায় একে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনীয় জনগণের নিরাপদে থাকাসহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।
জেলেনস্কি জানান, ইউক্রেনীয়দের রাশিয়ায় নির্বাসন, তাঁর দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাব, বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন, খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফার্স্ট লেডি কিম কিওন হি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments