বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফ্ল্যাটের তালা ভেঙে রবীন্দ্র মহাজানির মরদেহ উদ্ধার
spot_img
spot_img

ফ্ল্যাটের তালা ভেঙে রবীন্দ্র মহাজানির মরদেহ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক রবীন্দ্র মহাজানির রহস্য জনকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার ১৪ জুলাই পুণের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি ফ্ল্যাটের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, পুণের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেতা। গত কয়েক দিন ধরে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরহচ্ছিল। এরপর পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুই-তিনদিন আগেই নাকি মৃত্যু হয়েছে অভিনেতার। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছুই বলতে পারছে না পুলিশ। স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এক সময় মুম্বাইয়ে ট্যাক্সি চালাতেন রবীন্দ্র মহাজানি। দু-চোখে ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন। নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। ‘সাত হিন্দুস্তানি’তে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় প্রথম অভিনয় শুরু করেছিলেন। এরপর ভাগ্যের চাকা ঘুরে যায়। মরাঠি ছবির জনপ্রিয় তারকা হলেও হিন্দি ও গুজরাটি ছবিতেও কাজ করেছেন তিনি। রবীন্দ্র মহাজনী টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজনীর।

সত্তরের দশক থেকে অভিনয় জগতে যাত্রা শুরু করেন রবীন্দ্র। অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। যার মধ্যে অন্যতম ‘দেবতা’, ‘মুম্বাইচা ফৌজদার’, ‘কলত নাকালত’, ‘উনাদ ময়না’, ‘জুঞ্জ’।

শেষ বার তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ ছবিতে।

মারাঠির পাশাপাশি হিন্দি এবং গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রবীন্দ্রর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ লাখো ভক্ত। টুইটারে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments