শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন অব্যাহত: লেনদেন ছাড়াল হাজার কোটি
spot_img
spot_img

পতন অব্যাহত: লেনদেন ছাড়াল হাজার কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৮ জুলাই, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৬.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ১০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৭৫৬টি শেয়ার ২ লাখ ০২ হাজার ৯২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৪৪ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬১.১৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৩ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয় ১৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ২৩ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৬২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১১ কোটি ৮৫ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭৬৮.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫০৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪ লাখ ০৫ হাজার ৭০৮ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments