ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫১ টাকা ৯০ পয়সা। এদিকে আজিজ পাইপস লিমিটেডের দর ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ২ টাকা ৫০ বা ৯.৯২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আরডি ফুড, খান ব্রাদাস, মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং, কে অ্যান্ড কিউ, বীচ হ্যাচারি লিমিটেড এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments