বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভারতের বন্যার জন্য দায়ী ভুটান: মন্ত্রী
spot_img
spot_img

ভারতের বন্যার জন্য দায়ী ভুটান: মন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের বন্যা পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশ ভুটানকে দায়ী বলে মনে করছেন এক মন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভুটানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেখানকার ড্যাম থেকে কি পরিমাণ পানি ছাড়া হচ্ছে সেসব তথ্য ভারতকে জানানো হচ্ছে না। ফলে হঠাৎ করেই বন্যা, ভাঙন পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ জেলায়।

সোমবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর উত্তরবঙ্গের বন্যা ও ভাঙন পরিস্থিতি নিয়ে ভুটান সরকার ও কেন্দ্র সরকারকে একযোগে দায়ী করেন পার্থ ভৌমিক। সেচমন্ত্রী বলেন, ‘উত্তরের এই বন্যা পরিস্থিতি মূলত ভুটান সরকারের উদাসীনতার জন্য হচ্ছে। ভুটানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বিষয়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হচ্ছে। যার ফলে আচমকা হড়পা বান ও ভাঙন পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি দাবি করেন, বাংলার এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারও কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। বার বার জানানো সত্ত্বেও কেন্দ্রেরও তরফে সদুত্তর মিলছে না।

পার্থ ভৌমিক বলেন, ‘ভুটানের পানি ছাড়ার ফলে ডুয়ার্সের রায়ডাক, সঙ্কোশ, বাসরা, কালজানি, জয়ন্তী এবং তোর্সা নদীতে জলস্তর বাড়ছে। তার ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটানের জল মূলত আলিপুরদুয়ারের উপর এসে পড়ে। মুখ্যমন্ত্রী একাধিক বার ব্যাপারটা কেন্দ্রকে জানিয়েছেন।

কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি। ভুটান না জানিয়েই জল ছাড়ছে। এটা তো আর রাজ্যের বিষয় নয় যে রাজ্য সমাধান করবে। অন্য দিকে, ভুটানও কোনও তথ্য দিচ্ছে না। আগে থেকে জানলে পদক্ষেপ গ্রহণ করা যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments