ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
আরডি ফুড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
দেশ গার্মেন্টস: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ক্রিস্টাল ইন্সুরেন্স: কোম্পানিটির ক্রেডিট এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments