ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। এবার দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘সুড়ঙ্গ’। তবে দেশের চেয়ে পশ্চিমবঙ্গেই বেশি হল পেয়েছে সিনেমাটি। দেশে বেশি হল না পেলেও, পশ্চিমবঙ্গে ঠিকই অধিক প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে ‘সুড়ঙ্গ’।

মঙ্গলবার ১৮ জুলাই নিজের ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি। পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্বে রয়েছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ।
এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রোববার, ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।
‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments