ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ করেছে। বেড়েছে লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি ৪৫ কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৬ টাকা ৮০ পয়সা। এদিকে আরডি ফুডের ৩১ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং ইয়াকিন পলিমার ২৭ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এ তালিকায় আরোও রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, লাফার্জহোলসিম, সী পার্ল বিচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments