শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইতিহাসের সামনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
spot_img
spot_img

ইতিহাসের সামনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পোর্ট অব স্পেনে আজ টস হলেই ইতিহাসের পাতায় নিজেদের জড়িয়ে নেবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৯৪৮ সালে দুই দলের যে যাত্রা শুরু হয়েছিল তা আজ ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। দুই দল আজ শততম টেস্ট খেলার অপেক্ষায়।

১৯৪৮ সালের ১০ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।  আজ দু’দল খেলবে শততম টেস্ট।

চলতি সফরে এটি দুই দলের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ডোমিনিকায় ইনিংস এবং ১৪১ রানে জিতেছিল রোহিত শর্মার দল। দুই দলের অধিনায়ক ঐতিহাসিক টেস্ট খেলতে রোমাঞ্চিত।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের। আশা করি, সকলকে গর্বিত করতে পারবো।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, ‘এটি অনেক বড় মাইলফলকের ম্যাচ। দু’দলের শততম ম্যাচে খেলার সুযোগ খেলোয়াড়দের জন্য স্মরনীয় হয়ে থাকবে।

এদিকে ব‌্যক্তিগত মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের দশম ও ভারতের চতুর্থ খেলোয়াড় হিসেবে পাঁচশ আন্তর্জাতিক ম‌্যাচ খেলার অপেক্ষায় বর্তমান সময়ের অন‌্যতম সেরা ব‌্যাটসম‌্যান। কোহলি ১১০ টেস্ট, ২৭৪ ওয়ানডে ও ১১৫ টি-টোয়েন্টি খেলেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments