শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি
spot_img
spot_img

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত। হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করে ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রচণ্ড জ্বর কমছে না। অসুস্থ শরীর নিয়েই তানিয়া বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’

তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কিছু নাটক এবারে ঈদে প্রচার করা হয়। ঈদে প্রচারিত নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক এই তালিকায় রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments