বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবোর্ড সভার তারিখ জানিয়েছে ৭ কোম্পানি
spot_img

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো সভায়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ও প্রকাশ করবে।

কোম্পানিগুলো হচ্ছে-

এটলাস বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা ২৯ জুন, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ৩০ জুন, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে জানা গেছে।

স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের বোর্ড সভা ৩০ জুন, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ৪ জুলাই, বিকেল ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ৫ জুলাই, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে জানা গেছে।

জিকিউ বলপেন লিমিটেডের বোর্ড সভা ৩০ জুন, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইস্টার্ন ইন্সুরেন্স ইন্সুরেন্স লিমিটেডের বোর্ড সভা ৪  জুলাই, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে জানা গেছে।

সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments