ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। যা গত বছর লোকসান ছিলো ৬৬ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৩ টাকা ৬৩ পয়সা।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা। গত বছরেও আয় ছিলো ৫৪ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ১২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৫১ পয়সা। আগের বছর ছিলো ৩১ টাকা ২০ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৪ পয়সা।
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৩ পয়সা। যা আগের বছর ছিলো ১০ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিলো ৩২ পয়সা। এই হিসেবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ছিলো ১২ টাকা ৯৩ পয়সা।
এছড়া কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩ টাকা ১৮ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিলো ৩০ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।
দ্যা সিটি ব্যাংক লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। যা আগের বছর ছিলো ১ টাকা ৭ পয়সা। এদিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ১৩ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ১ টাকা ৯৭ পয়সা। গত বছর ছিলো ১ টাকা ৮১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৯৬ পয়সা। যা আগের বছর ছিলো ২৮ টাকা ২১ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) সমন্বিতভাবে হয়েছে ১ টাকা ২৩ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৬৪ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৫০ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫২ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৫৪ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ০৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৪৫ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৫৫ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ২৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এম



























Recent Comments