ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৬ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ৪০ পয়সা বা ৫.০৮ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭৫ টাকা ৭০ পয়সা। এদিকে প্রিমিয়ার সিমেন্ট মিলসের দর ৩ টাকা ২০ পয়সা বা ৪.৮৩ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৯ টাকা ৫০ পয়সা বা ৩.১৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, মুন্নো এগ্রো, এডিএন টেলিকম, আরএসআরএম স্টিল, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments