ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬০ টাকা ৫০ পয়সা। এদিকে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ২ টাকা ৯০ পয়সা বা ৮.২৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আল-হাজ্ব টেক্সটাইল, জনতা ইন্স্যুরেন্স, সেন্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এবং ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments