ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৭ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৫.৪৭ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৮ টাকা ৬০ পয়সা। এদিকে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৮ টাকা ৫০ পয়সা বা ৩.৭৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ৩ টাকা ৪০ পয়সা বা ৩.৭০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- ন্যাশনাল টি কোম্পানি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আমরা টেকনোলজিস, খুলনা প্রিন্টিং, জেনারেশন নেক্সট, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments