ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ৩১ জুলাই, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ টাকা বা ১০.২৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৬১ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৬১০ বারে ৬ লাখ ৭৯ হাজার ৪৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৯.৭২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং ফু-ওয়াং ফুডের ৬.৯৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লুজার তালিকায় আরোও রয়েছে- ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments