ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ জুলাই, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮৪ টাকা ৫০ পয়সা। কোম্পানিটি আজ ৮ হাজার ১২১ বারে ৫১ লাখ ৩৭ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে ফু-ওয়াং ফুডের ৩৫ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এ তালিকায় আরোও রয়েছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, বিএসসি এবং মেট্রো স্পিনিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments