ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৪ পয়সা। যা গত বছর ছিলো ৬৫ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। যা গত বছর ১ টাকা ২০ পয়সা আয় ছিলো।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
























Recent Comments