বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রসার: কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রসার: কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০২ আগস্ট, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিকে দৈনিক লেনদেনে পরিমান কিছুটা বেড়েছে। দিন শেষে ২৩.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬৬ শতাংশ বা ৪.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২.৯৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৩৮.৭৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭৩.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৬০.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১১০ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩২.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ১১৮টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৫৭০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯২ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৩৫.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৫৮১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ লাখ ৭১ হাজার ৫৭৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments