
বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্লক মার্কেটে এতো বিপুল পরিমাণ লেনদেন হওয়ার পেছনে দুই কোম্পানির অবদান রয়েছে। প্রথমত ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২০ কোটি ২০ লাখ টাকার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা গ্লাক্সো স্মিথক্লাইনের লেনদেন হয়েছে ১৭৫ কোটি ২৮ লাখ ৯১ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৫ বেড়ে অবস্থান করছে ১৩৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু























Recent Comments