বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডিজিটাল আইনের সব মামলা চলমান থাকবে: অ্যাটর্নি জেনারেল
spot_img
spot_img

ডিজিটাল আইনের সব মামলা চলমান থাকবে: অ্যাটর্নি জেনারেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিলেও এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর বিচার আগের আইনেই চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সোমবার (৭ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

যখন কোন আইন বাতিল বা পরিবর্তন করা হয় সেখানে একটা সেভিং ক্লোজ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে এই আইনটা বিলুপ্ত হয়নি। আইন পরিবর্তনের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন দেশের প্রধান এ আইন কর্মকর্তা। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তিত ধারার মধ্যে রয়েছে ২৮, ২৯, ৩১ এবং ৩২ ধারা। এর মধ্যে ২৮ ধারায় সাজা কমানো হয়েছে। জামিন যোগ্য করা হয়েছে। ২৯ ধারায় কারাদণ্ড বিলুপ্ত করে শুধু জরিমানা করা হয়েছে। অর্থ দণ্ড ২৫ লাখ অনাদায়ে কারাদণ্ড সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস (মানহানি কর তথ্য প্রচার করলে)। ৩১ ধারার ৭ বছর কারাদণ্ড থেকে ৫ বছর কারাদণ্ড করা হয়েছে। এবং ৩২ ধারায় সাজায় পরিবর্তন আসছে। এর বাইরেও জামিন অযোগ্য ধারা গুলো জামিন যোগ্য করা হয়েছে। দ্বিতীয় বার অপরাধ করলেও আগের সাজাই থাকবে। সাজা বৃদ্ধি করা হবে না।

এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments