বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসিতে রাত-দিন যেকোন সময় রিপোর্ট জমা
spot_img
spot_img

বিএসইসিতে রাত-দিন যেকোন সময় রিপোর্ট জমা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনলাইন প্লাটফর্মে ক্রেডিট রেটিং কোম্পানি এবং সিকিউরিটিজ কাস্টডিয়ানকে যুক্ত করেছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো জুলাই ২০২০ থেকে তাদের মাসিক এবং ত্রৈমাসিক প্রতিবেদন অনলাইনে দাখিল করতে পারবে। আজ ৩০ জুন বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা রিপোর্ট দাখিল করবেন তারা একটি সিস্টেমস জেনারেটেড প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। তাছাড়া ব্যবহারকারীরা তাদের ড্যাশবোর্ডে ইতিমধ্যে যেসকল রিপোর্ট জমা দিয়েছে তাও পাবেন। প্রতিমাসের ১০ তারিখের মধ্যে দাখিলকৃত বর্তমান রিপোর্ট সংশোধনও করা যাবে। এই প্লাটফর্মটি বিএসইসি বাইরের কোন সহযোগিতা ছাড়া প্রস্তুত করেছে।

এর ব্যবহারকারীরা রিপোর্ট প্রদানের নির্দিষ্ট সময়ের মধ্যে রাত-দিন যেকোন সময়ে রিপোর্ট জমা দিতে পারবেন। অন্যদিকে বিএসইসি এই জমাকৃত রিপোর্ট এককভাবে এবং সামষ্টিকভাবে বিশ্লেষণ করতে পারবে।

২০১৯ সালের জুলাই মাসে চালু হওয়া এই প্লাটফর্মটি এতোদিন প্রাতিষ্ঠানিক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা তাদের মাসিক রিপোর্ট দাখিল করেছেন।

এদিকে আজ মঙ্গলবার বিএসইসি কর্তৃক আয়োজিত ‘অনলাইন রিপোর্ট সাবমিশন প্ল্যাটফর্ম’ নামে এক অনুষ্ঠান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিএসইসির সর্বক্ষেত্রে আইটি ব্যবহারের অবকাঠামোর জন্য খুব শিগগিরই একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হবে। এর মাধ্যমে বিএসইসির সকল অংশীজনের রিপোর্ট প্রদান সহজ করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/সাই./রা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments