ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড নতুন যন্ত্রপাতি আমদানি করে পুরাতন যন্ত্রপাতির জায়গায় স্থানন্তর করবে। এ জন্য কোম্পানিটি একটি এলসি খুলেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়াতে ২৪ হাজার আধুনিক প্রযুক্তির স্প্যান্ডাল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ২৪ হাজার স্প্যান্ডাল বসানো শেষ হলে কোম্পানির মোট স্প্যান্ডাল হবে ৩৫ হাজার ৫২০টি।
উল্লেখ্য, এতে কোম্পানির উৎপাদন ক্ষমতা ১১০ শতাংশ বাড়াবে। এর মাধ্যমে কোম্পানিটি সকল ধরণের আধুনিক সুতা উৎপাদন করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments