বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সভা আয়োজনের নতুন নির্দেশনা জারি
spot_img

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সভা আয়োজনের নতুন নির্দেশনা জারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ কার্যরত সকল তফসিলি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আয়োজনের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকগুলোকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আংশিক বা পূর্ণাঙ্গ সভার ক্ষেত্রে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিতে আলোচিত বিষয়ও গৃহীত সিদ্ধান্তসমূহে যথানিয়মে কার্যবিবরণী আকারে লিপিবদ্ধ ও যথারীতি স্বাক্ষরিত হতে হবে। আজ ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সকল সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছিল।

১৭ মে, ২০২০ তারিখে জারিকৃত সার্কুলার লেটারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আংশিক বা পূর্ণাঙ্গ সভার ক্ষেত্রে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। এক্ষেত্রে সভার ভিডিও ফুটেজ সংরক্ষণের ক্ষেত্রে কিছু কিছু সফট্ওয়ারের সীমাবদ্ধতা রয়েছে মর্মে ব্যাংকসমূহ অবহিত করেছে। এতদ্ব্যতীত, কতিপয় ব্যাংক সভা সমূহে আলোচিত গোপনীয় বিষয়াবলী হ্যাকিং হওয়ার আশংকা প্রকাশ করেছে।

তাই বর্ণিত বিষয়াবলী বিবেচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আংশিক বা পূর্ণাঙ্গ সভার ক্ষেত্রে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদান করা হলো। তবে পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিতে আলোচিত বিষয়ও গৃহীত সিদ্ধান্তসমূহে যথানিয়মে কার্যবিবরণী আকারে লিপিবদ্ধ ও যথারীতি স্বাক্ষরিত হতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/তা/জিদ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments