ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১৫ খাতে। দর বেড়েছে ৩ টি খাতের এবং ২ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধাররণ বীমা খাতে। এই খাতে ৪.৮ শতাংশ দর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটি খাত। এই খাতে ৩.৪ শতাংশ দর কমেছে। এবং জীবন বীমা খাতে ৩.২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- ভ্রমণ-অবকাশ খাত, সেবা খাত, কাগজ খাত, বস্ত্র খাত, সিমেন্ট খাত, সিরামিক খাত, বিবিধ খাত, মিউচ্যুাল ফান্ড খাত, প্রকৌশল খাত, পাট খাত, ব্যাংক খাত এবং আর্থিক খাত।
অন্যদিকে দর বেড়েছে- ট্যানারি খাত, ফার্মা খাত এবং জ্বালানি খাতের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments