বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস
spot_img
spot_img

চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস হয়েছে। ফলে স্বায়ত্তশাসিত হংকংয়ের ওপর চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ওই নগরীর স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

পাস হওয়া বিতর্কিত এই আইনে কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন ও বিচ্ছিন্নতাবাদে বিদেশিদের সঙ্গে সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে।

সর্বসম্মতিক্রমে এই আইনে অনুমোদন দিয়েছে বেইজিংয়ের সর্বোচ্চ আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি (এনপিসিএসসি)।

সমালোচকরা বলছেন, বিতর্কিত এই আইন হংকংয়ের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, এটি হংকংয়ের বিচার বিভাগীয় স্বাধীনতাকে ক্ষুন্ন করবে এবং শহরের স্বাধীনতাকে ধ্বংস করে দেবে।

চীনের পার্লামেন্টে পাস হওয়ার আগে এই আইনের খসড়া প্রকাশ্যে আনা হয়নি। এর ফলে হংকংয়ের বাসিন্দাদের কি কি বিধি-নিষেধ মেনে চলতে হবে সেটা তাদের কাছেও স্পষ্ট নয়।

১৯৯৭ সালে ব্রিটিশ শাসন থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তর করা হয়। আগামী ১ জুলাই এই হস্তান্তরের ২৩তম বার্ষিকী থেকেই নতুন আইনটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের কাছে হস্তান্তরের সময় হংকংয়ের স্বায়ত্তশাসন ৫০ বছরের জন্য নিশ্চিত করা হয়েছিল। কিন্তু নতুন আইনের কারণে তা লংঘন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments