ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) গত ১৩ আগস্ট, ২০২৩ তারিখ করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments