ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে আগামীকাল ১৭ আগস্ট, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments