সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে হাওয়া ওয়েল টেক্সটাইলস
spot_img
spot_img

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে হাওয়া ওয়েল টেক্সটাইলস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি (open Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। হাওয়া ওয়েল টেক্সটাইলস কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments