সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহতাশার আরেকটি সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img

হতাশার আরেকটি সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৪ আগস্ট, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর এবং দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৫.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০.০৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৬৩৪টি শেয়ার ১ লাখ ৩ হাজার ২৩৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭৫.৭৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৩.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩২ টির, কমে ১২৭ টির এবং অপরিবর্তিত রয় ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৫৭৮টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ২১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩৩ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০ কোটি ২২ লাখ  ৩৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭০.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৮১ লাখ ০৭ হাজার ৪৭৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৯ লাখ ০৭ হাজার ৩৫০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৮৭৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!