ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২১ টাকা। এদিকে আরামিট সিমেন্ট লিমিটেড দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এসকে ট্রিমস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, দেশবন্ধু পলিমার, আফতাব অটৈাস, ইয়াকিন পলিমার এবং নাভানা সিএনজি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর


































Recent Comments