ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ৮৭ লাখ ২৩ হাজার ৩০৫টি শেয়ার ৫১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১৭ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং গ্রামীণফোন ৫ কোটি ৫৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- মার্কেন্টাইল ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments